পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন

by Fatih Work

উৎসবমুখর পরিবেশে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপিত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবটি পালন করা হয়।

হাইকমিশনে বাংলাদেশি ও পাকিস্তানি তরুণ প্রজন্মের উপস্থিতি এবং তাদের ‘চল দেশ বদলাই, বিশ্ব বদলাই’ স্লোগান সবার জন্য একটি স্মরণীয় মুহূর্তের জন্ম দেয়।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মকসুদ জাহেদী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব আমব্রিন জান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাকিস্তানে বাংলাদেশের কমিশনার মো. ইকবাল হোসেন খান।

এ ছাড়া প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশ ও পাকিস্তানের ছাত্র-ছাত্রীরা, কূটনীতিক ও হাইকমিশনের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশি ও পাকিস্তানি প্রতিভাবান যুব শিল্পীরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।

এসময় প্রধান অতিথি, সম্মানিত অতিথি, হাইকমিশনার ও বাংলাদেশের তরুণ প্রতিনিধিরা তাদের বক্তব্যে একটি বৈষম্যমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222