মধ্যপ্রাচ্য সম্পর্কে যুক্তরাষ্ট্র ভুল হিসাব করছে: এরদোগান

by Fatih Work

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য সম্পর্কে ভুল হিসাব করছেন।

তুরস্ক ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। গাজার ২০ লক্ষের বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করে অঞ্চলটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়া এবং এটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ বানানোর কথা বলা হয়েছিল। একই সঙ্গে ইসরায়েলের গাজায় হামলা গণহত্যার শামিল এবং এর সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করে তুরস্ক।

বিজ্ঞাপন
banner

এরদোগান বলেন, দুঃখজনকভাবে, যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব করছে। ইতিহাস, মূল্যবোধ এবং এখানকার অভিজ্ঞতা উপেক্ষা করে কোনো নীতি গ্রহণ করা উচিত নয়।

তিনি আশা প্রকাশ করেন যে, ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবেন এবং নতুন সংঘাত সৃষ্টি না করে শান্তির পথে এগিয়ে যাবেন।

এরদোয়ান আরও বলেন, গাজায় যুদ্ধবিরতির চুক্তি সত্ত্বেও তিনি প্রকৃত কোনো শান্তির লক্ষণ দেখছেন না এবং মুসলিম বিশ্ব এখনও এই বিষয়ে কোনো সম্মিলিত পদক্ষেপ নিতে পারেনি।

এএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222