নারায়নগঞ্জের জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদরাসার পাগড়ি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

by Nur Alam Khan

নারায়নগঞ্জের ফতুল্লায় পঞ্চবটিতে অবস্থিত জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদরাসার পাগড়ি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। হেফজ সমাপ্তকারী ৬ শিক্ষার্থীকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান ও পাগড়ি পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান মেহমান শায়খুল হাদিস মাওলানা আব্দুর রহমান।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
banner

প্রধান মেহমানের বক্তব্যে শায়খুল হাদিস মাওলানা আব্দুর রহমান কওমি মাদরাসার বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন, ‘কওমি মাদরাসাগুলো ইসলামি শিক্ষার এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই মাদরাসাগুলোর মাধ্যমে আমরা শুধু ধর্মীয় শিক্ষাই লাভ করি না, বরং নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধও অর্জন করি। মাদরাসার মাধ্যমে ইসলামের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন এবং সঠিক পথের অনুসরণ করা হয়।

দারুল উলুম দেওবন্দের আদর্শের প্রতি উদ্বুদ্ধ করে তিনি বলেন, ‘দারুল উলুম দেওবন্দের আদর্শ আমাদের কাছে একটি নিদর্শন। আমরা তার পথ অনুসরণ করি, যেখানে সঠিক ইলম, নিষ্ঠা এবং দ্বীনের মৌলিক বিষয়াদি শিক্ষা দেয়া হয়। আমি আমাদের শিক্ষার্থীদের অনুরোধ করি, যেন তারা এই আদর্শের ওপর প্রতিষ্ঠিত থাকে এবং তাদের জীবন ইলমে ওহির আলোকে পরিচালিত করে।’

আহবাবুল হুফফাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ কারী মোহাম্মদুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জমিরিয়া শিক্ষা পরিবারের চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল করিম।

বিশেষ অতিথি ছিলেন মাসদাইর আল-আমিন জামে মসজিদের খতিব মুফতি আবু ইউসুফ, বিএমএস হজ্ব গ্রুপের চেয়ারম্যান মুফতি সুলতান মাহমুদ, মারকাজুল কোরআন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাও. মোশারফ মাহমুদ, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার চেয়ারম্যান মুফতি আব্দুল কাইয়ূম মোল্লা, বিশ্বজয়ী হাফেজ কারী আবু রায়হান।

জমিরিয়া শিক্ষা পরিবারের চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল করিম বলেন, ‘আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য গর্বের মুহূর্ত। আমাদের শিক্ষার্থীরা হেফজ সম্পন্ন করে শুধু ধর্মীয় দায়িত্ব পালন করেনি, বরং সমাজে সঠিক পথের দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা শুধু কোরআন শিক্ষাই নয়, মানসিক ও নৈতিক বিকাশের দিকে নজর দিয়ে তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করছি।

তিনি আরও বলেন, ‘এই সাফল্যের জন্য আল্লাহর শুকরিয়া এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা এই সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি আশা করি, আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে।’

মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সাইদ আহমদ জানান, ‘আমাদের ৬ জন হাফেজ শিক্ষার্থী তাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে কোরআন হেফজ সম্পন্ন করেছে। এই অনুষ্ঠান শুধু একটি সেলিব্রেশন নয়, বরং এটি আমাদের শিক্ষার ধারার একটি অনন্য উদাহরণ। এখানে আমরা শুধু হেফজ নয়, দ্বীনি শিক্ষার আদর্শ, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধও শিক্ষার্থীদের মধ্যে প্রতিষ্ঠিত করি।’

তিনি আরও জানান, ‘আমরা এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের আরও প্রেরণা দিতে চাই, যাতে তারা ভবিষ্যতে আরও উচ্চতর সাফল্য অর্জন করতে পারে। আমি সকল অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের এই বিশেষ মুহূর্তে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাচ্ছি।,

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার ছাত্র-শিক্ষক, স্থানীয় ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222