ধর্ম অবমাননায় অভিযুক্ত রাখাল রাহাকে এনসিটিবি থেকে অপসারণ

by Nur Alam Khan

ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই সংশোধন এবং পরিমার্জন কমিটির বাংলা বিষয়ের বিশেষজ্ঞ সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানকে অপসারণ করেছে অন্তর্বর্তী সরকার।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কবি ও দার্শনিক মুসা আল হাফিজ।

বিজ্ঞাপন
banner

উপদেষ্টা মাহফুজ আলমের সাথে একটি ছবি শেয়ার করে পোস্টে তিনি লেখেন, রাখাল রাহাকে অপসারণ করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপমান রোধে আইনী প্রক্রিয়া নিয়ে আলাপ এগুচ্ছে।

তিনি আরও লেখেন, মাহফুজ আলমকে যেভাবে ‘তাওহিদী জনতা’র প্রতিপক্ষ ভাবা হচ্ছে, ব্যাপারটা এমন নয়। রাষ্ট্র ইতিবাচকতার ভেতর দিয়ে কাজ করতে চায়।

এর আগে, রাখাল রাহা ফেসবুকে একটি পোস্টে  তাহাজ্জুদ, আল্লাহ শব্দগুলোর ব্যঙ্গ এবং বিকৃতি করেন। রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমানের অপসারণের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছিল দেশের প্রখ্যাত ১৫০ আলেম।

বিবৃতিতে তারা রাখাল রাহার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করেন। তাদের অভিযোগ, ইসলাম ধর্মকে অবমাননা করে রাখাল রাহা সম্প্রতি এমন একটি পোস্ট তার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন, যা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের ওপর আঘাত হানার শামিল।

এনএ/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222