এপ্রিল মাসের ৩ তারিখ বৃহস্পতিবার সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুযোগ আসছে। যদি তারা ৩ এপ্রিলের একদিনের ছুটি ম্যানেজ করতে পারেন, তাহলে তারা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
জানা গেছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ সোমবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সে হিসাব অনুযায়ী, সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।
উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয়, যা আগে ছিল তিন দিন। ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রোববার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায়, সবমিলিয়ে সরকারি চাকরিজীবীরা ছুটি পাবেন মোট ৬ দিন।
তবে, যদি কোনো চাকরিজীবী ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি ম্যানেজ করতে পারেন, তাহলে সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনিবারের সঙ্গে মিলিয়ে তিনি আরও ৩ দিন ছুটি ভোগ করতে পারবেন। এইভাবে, ৯ দিন টানা ছুটি উপভোগ করার সুযোগ পাবেন তারা।
এটি অনেক সরকারি চাকরিজীবীর জন্য ঈদের সময়ে পরিবারের সঙ্গে আরো বেশি সময় কাটানোর জন্য একটি দারুণ সুযোগ হবে।
এনএ/
