১২ তারিখের সমাবেশ সফল করার আহবান মুফতি আব্দুল মালেকের

by Nur Alam Khan

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আগামী শনিবার (১২ এপ্রিল) প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত কর্মসূচি দেওয়া হয়েছে।

ওই দিন রাজধানীর সোহরাওয়ার্দী ময়দানে বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
banner

এ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন ইসলামিক স্কলার ও বক্তা আল্লামা মামুনুল হক, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, ড. মিজানুর রহমান আজহারি, ক্রিকেটার মাহমুদ উল্লাহ রিয়াদ, আরেক ইসলামিক স্কলার ও বক্তা শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) সংগঠক হাসনাত আব্দুল্লাহ, অভিনেতা তামিম মৃধা, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকসহ অনেকেই।

এবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব, দেশের অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ ও মুফতি, মাওলানা আব্দুল মালেক জাতির প্রতি মার্চ ফর গাজায় অংশগ্রহণের উদাত্ত আহবান জানিয়েছেন। এক অডিও বার্তায় তিনি বলেছেন-

প্রিয় দেশবাসী!

জায়নবাদী ইসরায়েল ফিলিস্তিনের নিরপরাধ মানুষের ওপর, বিশেষ করে নারী-শিশুর ওপর যে নির্বিচার হত্যাযজ্ঞ চালাচ্ছে, একে গণহত্যা বললেও কম বলা হবে। বলার অপেক্ষা রাখে না, এর দ্বারা তারা গোটা মানবতার শত্রুতে পরিণত হয়েছে।

এমন অমানবিক পরিস্থিতিতে বিশ্ববিবেককে জাগ্রত করার লক্ষ্যে এবং এই বর্বরোচিত গণহত্যা ও জাতিগত নিধন বন্ধের দাবিতে আগামী শনিবার (১২ এপ্রিল) প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে ‘মার্চ ফর গাজা’র ডাক দেয়া হয়েছে।

দলমত নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে অংশ নেয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা এই প্রচেষ্টা সফল করুন এবং কবুল করুন।

বান্দা মুহাম্মাদ আবদুল মালেক

শিক্ষা বিভাগীয় প্রধান, মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া, ঢাকা।

খতিব, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা।

১০.১০.১৪৪৬ হিজরী

৯.৪.২০২৫ ঈসাব্দ

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222