বিরল দৃশ্য, মিছিলের নেতৃত্বে মুফতি আব্দুল মালেক

by Nur Alam Khan

আমিরুল ইসলাম লুকমান>>

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিচ্ছে বাংলাদেশের আপামর সাধারণ মুসলমান।

বিজ্ঞাপন
banner

পুরো বাংলাদেশ যেন একখণ্ড ফিলিস্তিন হয়ে উঠেছে আজ। ফিলিস্তিনি জনগণের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা জানাতে দেশের জনতা রাস্তায় নেমে এসেছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ইসলামি বক্তাসহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে নিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের নেতৃত্বে একটি মিছিল সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাত্রা শুরু করে। খতিব মুফতি আব্দুল মালেক প্রতিবাদ সমাবেশের সভাপতিত্বও করবেন।

এর আগে মুফতি আব্দুল মালেকের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের কর্মসূচি সফল করতে উক্ত বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আল্লামা মামুনুল হক, বক্তা মিজানুর রহমান আজহারী, ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ, চরমোনাই পীর মাওলানা ফয়জুল করীম, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম। কর্মসূচির মূল অনুষ্ঠান শনিবার বিকালে হলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানসহ পুরো ঢাকা শহরে মানুষের ঢল নেমেছে। সকাল থেকেই ছোট-বড় মিছিল নিয়ে আসতে শুরু করেছে সাধারণ মানুষ। মিছিলে অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে রয়েছে লাল সবুজ পতাকা ও ফিলিস্তিনের পতাকা।

এআইএল/

 

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222