উপমহাদেশের প্রখ্যাত বিদ্যাপীঠ মাজাহিরুল উলুম সাহারানপুরের মুহতামিম ও শাইখুল হাদিস, উপমহাদেশের অন্যতম মুরব্বি ও আকাবির, হজরত মাওলানা সাইয়িদ মুহাম্মাদ আকিল মাজাহিরি আজ ইন্তিকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
হজরত আকিল সাহারানপুরী ছিলেন শাইখুল হাদীস মাওলানা যাকারিয়া কান্ধলবি রহ. এর বিশেষ ছাত্র, খলিফা ও জামাতা।
তিনি দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে মাজাহিরুল উলুম সাহারানপুরে হাদীসের খেদমত করেছেন।
তার ইন্তিকালে মাজাহিরুল উলুম সাহারানপুরসহ সমগ্র ইলমি দুনিয়া একজন মহান রাহবার ও বিদগ্ধ আলেমকে হারালো।
জানা গেছে, আজ বাদ মাগরিব সাহারানপুরে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
সূত্র: বাসিরাত অনলাইন।
এআইএল/
