সৌদি পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

by Nur Alam Khan

চলতি বছরে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। আজ মঙ্গলবার ৪১৪ জন যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিজি-৩৫০১ ফ্লাইটটি।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান।

বিজ্ঞাপন
banner

এ সময় জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবী ও অন্য কর্মকর্তারা স্বাগত জানান।

আগত হজযাত্রীদের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন পাশে রয়েছে বলে বাংলাদেশের রাষ্ট্রদূত আশ্বাস দেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ সরকারি মাধ্যমে ও ৮১ হাজার ৯০০ জন বেসরকারি মাধ্যমে যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222