জামা-কাপড়ে রক্ত লেগেছে? সহজে উঠবে এই ৫ উপায়ে

by Fatih Work

ঈদের দিন নতুন সাদা পাঞ্জাবি কিংবা জামা পরে নামাজ শেষে অনেকেই সরাসরি চলে যান কোরবানির মাঠে। কেউ জবাইয়ে সহায়তা করেন, কেউবা শুধু দেখতেই যান। তবে একবার গেলে জামায় লেগে যেতে পারে পশুর রক্ত। বিশেষ করে সাদা জামায় দাগ বেশ স্পষ্ট হয়ে ওঠে। সময়মতো ব্যবস্থা না নিলে তা স্থায়ী দাগে রূপ নিতে পারে।

তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিছু ঘরোয়া উপায়েই তুলতে পারেন এই দাগ। চলুন জেনে নিই সহজ ৫টি পদ্ধতি—

বিজ্ঞাপন
banner

শুধু ঠান্ডা পানি ব্যবহার করুন

গরম পানি নয়, ঠান্ডা পানি ব্যবহার করলেই তাজা রক্তের দাগ সহজে উঠবে। গরম পানি রক্তের প্রোটিন জমাট বাঁধিয়ে দাগ স্থায়ী করে তোলে। দাগ লাগা কাপড় যত দ্রুত সম্ভব ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন।

লবণ পানির সহজ কৌশল

এক গ্লাস ঠান্ডা পানিতে ২ চা চামচ লবণ মিশিয়ে একটি তুলা বা কাপড়ের টুকরো দিয়ে দাগের ওপর আলতোভাবে চেপে ধরুন। ধীরে ধীরে দাগ হালকা হয়ে আসবে।

হাইড্রোজেন পার-অক্সাইড ব্যবহার করুন

এটি দাগের মূল রঞ্জক উপাদানকে অক্সিডাইজ করে রঙহীন করে ফেলে। তবে ব্যবহারের আগে কাপড়ের অদৃশ্য কোণায় পরীক্ষা করুন, বিশেষ করে রঙিন কাপড় হলে।

বেকিং সোডা বা ভিনেগারের ঘরোয়া ম্যাজিক

১ চামচ বেকিং সোডা ও অল্প পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। দাগে লাগিয়ে কিছুক্ষণ রেখে ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।

অথবা, সমপরিমাণ পানি ও সাদা ভিনেগার মিশিয়ে স্প্রে করুন, ১০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।

পুরনো দাগে প্রয়োজন বিশেষ ক্লিনার

যদি দাগ পুরনো হয়ে যায়, বাজারে পাওয়া যায় এমন এনজাইম-যুক্ত দাগ তোলার পণ্য ব্যবহার করতে হবে। ব্যবহারের আগে অবশ্যই লেবেল পড়ে নিন।

 সতর্কতা

রক্তের দাগ তোলার আগে কাপড় রোদে দেওয়া যাবে না। রোদে শুকালে দাগ স্থায়ী হয়ে যেতে পারে। পরিষ্কার না হওয়া পর্যন্ত ছায়ায় শুকান।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222