যশোরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা বেনাপোলে আটক

by Fatih Work

যশোরের রেলগেট এলাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজাকে মদ-বার্মিজ চাকুসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তাকে আটকের বিষয়টি শুক্রবার (১৩ জুন) সকালে বিজিবি সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন
banner

এর আগে বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে- সন্ত্রাসী পিচ্চি রাজা যশোরে হত্যা, ছিনতাই, মাদক ও অস্ত্র বাণিজ্যের মাধ্যমে দীর্ঘ এক যুগ ধরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন।

পিচ্চি রাজার অপরাধজগতের উত্থান হয় আরেক শীর্ষ সন্ত্রাসী রমজান আলীর হাত ধরে। মাদক কারবারে জড়িত রাজা প্রথমে রেলগেট পশ্চিমপাড়ার চিহ্নিত অপরাধী রমজান ও সাগরের সাথে জোট গড়ে তোলে। মাদক, অস্ত্র, বোমা তৈরিসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিলেন তারা।

একে একে ছিনতাই, বোমাবাজি, মাদকপাচার, চাঁদাবাজি, হত্যা- সবখানেই তার নাম উঠে আসে। এছাড়া ২০১২ সালের দিকে ইজিবাইকচালক শামিমকে শ্বাসরোধে হত্যার মাধ্যমে আলোচনায় আসে তার নাম। গতকাল বৃহস্পতিবার বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি রাজাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মদ-বার্মিজ চাকু উদ্ধার করা হয়। পর তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সন্ত্রাসী পিচ্চি রাজার বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আজ যশোর আদালতে পাঠানো হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222