ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, সরকার বিদ্যুতের দাম আবারো বাড়িয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বিদ্যুতখাতের নীতি দুর্বলতা, দুর্নীতি ও অদক্ষতার দায় জনগনের ওপরে চাপানো যাবে না।
বৃহস্পতিবার (৪ জুন) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র এই মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ, সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বাড়িয়েছে। ইতোমধ্যেই কয়েক দফা জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, অথচ গত মার্চের শুরুতে সরকারের পক্ষ থেকে বলা হয়, আপাতত বিদ্যুতের দাম বাড়ানো হবে না। মানুষ আশায় বুক বেঁধেছিলো। এই দামবৃদ্ধি তাদেরকে হতাশ করেছে। মানুষের জীবনযাত্রা ক্রমেই অসহনীয় হয়ে উঠছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎখাতের নীতি ভ্রষ্টতা, দুর্নীতি ও স্বার্থবিরুদ্ধ চুক্তি দ্রুত পর্যালোচনা করে যথাযথ সিদ্ধান্ত নিতে হবে। শুধু দাম বাড়িয়ে জনতার ওপরে বোঝা চাপানো যাবে না।
হাআমা/
