111
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো আন্তোনিও রুবিও।
সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় এই ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, ফোনালাপটি প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়। এতে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
প্রেস সচিবের ভাষায়, ‘আলোচনাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, আন্তরিক ও গঠনমূলক ছিল, যা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন।’
হাআমা/
