কেন্দ্রীয় ঘোষণার আলোকে বাংলাদেশ খেলাফত মজলিস মিরপুর জোনের উদ্যোগে শাপলা-গণহত্যা ও জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের মাগফিরাত কামনায় কবর যিয়ারত ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিটি অনুষ্ঠিত হয় রাজধানীর কালশী কবরস্থান, পল্লবী, মিরপুরে। এতে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দুআ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মিরপুর জোনের প্রধান, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাওলানা কামালুদ্দীন ফারুকী, সহ-সভাপতি ও কাফরুল থানার সভাপতি মাওলানা রুহুল আমিন, মহানগর উত্তরের সহ সাধারণ সম্পাদক মুফতি সাঈদ আহমাদ, মিরপুর থানার সভাপতি মুফতি আব্দুল্লাহ নাটোরী, সমাজকল্যাণ সম্পাদক ও পল্লবী থানা সভাপতি মুফতি আব্দুল আজিজ কাসেমী, সহ-সভাপতি মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ইলিয়াস হোসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মুফতি মাহবুবুর রহমান কাসেমী, মাওলানা জাকির হুসাইনসহ মিরপুর জোনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
১১ জুলাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী এ দুআ মাহফিল ও কবর যিয়ারত অনুষ্ঠিত হয়।
হাআমা/
