বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরের আয়োজনে আজ শুক্রবার (১১ই জুলাই) এক দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ডি আই টি জামে মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি নারায়ণগঞ্জ প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা করে সমাপ্ত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম।
সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পরিষদ সদস্য মাহদি হাসান শিকদার, কেন্দ্রীয় স্কুল-কলেজ সম্পাদক আহমদ মুরসালিন, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মীর আহমদুল্লাহ, সেক্রেটারি আল-আমিন রাকিব এবং যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ফাতীহ মুহাম্মাদ সোলাইমান।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দের সক্রিয় উপস্থিতি মিছিলটিকে আরও প্রাণবন্ত করে তোলে। দাওয়াতি আহ্বান ও ইসলামের শান্তিপূর্ণ বাণী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।
হাআমা/
