খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। সংগঠনটি জানিয়েছে, ধর্ম-বর্ণ ও মতভেদ নির্বিশেষে সকল মানুষের জন্য কল্যাণ নিশ্চিত করাই খেলাফতের মূল লক্ষ্য।
৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক বিবৃতিতে দলটি একথা জানায়। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে বাংলাদেশ খেলাফত মজলিস দেশব্যাপী ‘বিজয় র্যালি’ আয়োজনের ঘোষণা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, “গত বছরের এই দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ বিপ্লব সফল হয়েছিল। এবার এই দিনটিকে স্মরণ করে নতুন করে খেলাফত ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে গণজাগরণ সৃষ্টি করতে হবে।”
কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশবাসীকে ৫ আগস্টের বিজয় র্যালিতে অংশগ্রহণের আহ্বান জানান এবং খেলাফতপন্থী শাসনব্যবস্থার ন্যায়, ইনসাফ ও সাম্যনীতিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
হাআমা/
