মসজিদে নববীতে পাক পরিবারের চা–কফি সেবা

তিন প্রজন্মের ঐতিহ্য

by Abid

।।মুহাম্মদ বিন আবদুল্লাহ।।
সিন্ধু প্রদেশের একটি পাকিস্তানি পরিবার ৭০ বছর ধরে সৌদি আরবের মদিনায় মসজিদে নববীর দর্শনার্থীদের চা, কফি এবং খাবার পরিবেশন করে আসছে। এই ঐতিহ্যটি শুরু করেছিলেন তাদের দাদা এবং এখন তা  ধারণ করে চলেছে তাদের তৃতীয় প্রজন্ম।
মদিনায় জন্মগ্রহণ করা মোহাম্মদ আলী আবদুল রহমান আল-সিন্দি। তিনি মসজিদে নববীর কাছে একটি খাবারের দোকান পরিচালনা করছেন। যে দোকানটি তার দাদা প্রায় ৭০ বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন।

আশ্চর্যের হলেও সত্য যে, পরিবারটি প্রতি সোমবার, বৃহস্পতিবার এবং মাসের পবিত্র দিনগুলোতে এবং পুরো রমজান মাসজুড়ে বিনামূল্যে ইফতারের খাবার সরবরাহ করে থাকে।

বিজ্ঞাপন
banner

সিন্ধু প্রদেশের একটি পাকিস্তানি পরিবার প্রায় ৭০ বছর ধরে মদিনার মসজিদে নববীর মুসল্লিদের চা, কফি এবং খাবার পরিবেশন করে আসছে ;  এটি ভক্তি ও আতিথেয়তার এক ঐতিহ্য যা তিন প্রজন্ম ধরে চলে আসছে এবং নবীর মসজিদের নিকটবর্তী জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে।

মোহাম্মদ আলী আব্দুল রহমান আল-সিন্দি মসজিদে নববীর কাছে ‘সফরা’ নামে একটি খাবারের দোকান পরিচালনা করে আসছেন। তার দাদা প্রথমে আল-আইনিয়াহ স্ট্রিট এলাকায় দোকানটি প্রতিষ্ঠা করেছিলেন। মসজিদের সম্প্রসারণের ফলে আশেপাশের এলাকার রূপ পরিবর্তিত হলে, তার বাবা ব্যবসাটি অন্যত্র সরিয়ে নেন।

মোহাম্মদ ১৪২৮ হিজরিতে (আনুমানিক ২০০৭ থেকে ২০০৮ সালের মধ্যে) ব্যবসার দায়িত্ব নেন এবং তখন থেকেই পরিবারের কয়েক দশক ধরে চলে আসা এই সেবা অব্যাহত রেখেছেন।
মসজিদে নববীর কাছে একজন গুণী ব্যক্তির এই সেবামূলক কাজ ৭০ বছরব্যাপী এক পারিবারিক ঐতিহ্যে পরিণত হয়েছে।
এই দোকানটি সম্প্রসারণ, স্থান পরিবর্তন এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে আছে ;  এর উদ্দেশ্য অপরিবর্তিত রয়েছে, ‘নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাকম -এর ঘরে আগত অতিথিদের সেবা করা।’
মোহাম্মদের সব সন্তান মদিনার স্থানীয় উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছে, যা তিন প্রজন্ম আগে পাকিস্তান থেকে আসা এই শহরে পরিবারটির শিকড়কে আরও মজবুত করেছে।

দৈনিক চা ও কফি পরিবেশনের পাশাপাশি, পরিবারটি সারা বছর ধরে একটি নিয়মিত সময়সূচি অনুযায়ী বিনামূল্যে ইফতার ও খাবার  পরিবেশন করে থাকে। প্রতি সোম এবং বৃহস্পতিবার । পবিত্র দিনগুলোতে ও আরবি মাসের ১৩, ১৪ এবং ১৫ তারিখে।

মোহাম্মদ গভীর কৃতজ্ঞতার সাথে মদিনায় তার পরিবারের জীবন সম্পর্কে বলেন, নবীজির শহরটি একটি বরকতময় পবিত্র ভূমি। যা প্রজন্ম ধরে আমাদের পরিবারকে সম্মানিত করেছে। মসজিদে নববীর এত কাছে বসবাস ও ইবাদত করার সুযোগ পাওয়ায় তাঁর পরিবার নিজেদের সৌভাগ্যবান মনে করে। স্থানীয় একটি প্রবাদ উল্লেখ করে তিনি বলেন, “মসজিদের সবচেয়ে কাছের বাড়িই সর্বোত্তম বাড়ি”।

তথ্যসূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

লেখক: ‘দ্য ইসলামিক ইনফরমেশন’ এ কর্মরত। যুক্তরাজ্য প্রবাসী। মরক্কোর রাবাত-এর মোহাম্মদ ভি বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগে স্নাতক।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222