বাংলাদেশ খেলাফত মজলিস মহেশখালী উত্তর শাখার উদ্যোগে আজ এক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
র্যালির নেতৃত্ব দেন কক্সবাজার-২ মহেশখালী আসনের গৌরব, বিশিষ্ট আলেম ও রাজনীতিবিদ আল্লামা উবাইদুল কাদের নদভী কাসেমী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব মজলিসের সভাপতি মাওলানা জহিদুজ্জমান, মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীবৃন্দ এবং স্থানীয় ধর্মপ্রাণ জনতা।
বক্তারা বলেন, “জুলাই গণজাগরণে ইসলামী মূল্যবোধের বিজয় ঘটেছে। এ বিজয়কে সুসংহত করতে খেলাফত মজলিস অঙ্গীকারবদ্ধ।”
দিনব্যাপী আয়োজনে ছিল ইসলামী সঙ্গীত, আলোচনা সভা ও দেশপ্রেমের উজ্জীবনী পরিবেশনা।
হাআমা/
