সীমান্ত হত্যা নিয়ে অসত্য তথ্য দিলেন বিএসএফ মহাপরিচালক

by amirulislamluqman20@gmail.com

বাংলাদেশে অবৈধভাবে পুশ ইন, সীমান্তে শিশু, নারীসহ নিরীহ মানুষ হত্যাসহ সীমান্তের নানা সমস্যা নিয়ে অসত্য তথ্য ও অস্বীকারের নজির স্থাপন করে গেলেন মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী।

আত্মরক্ষার্থে বিএসএফ মারণাস্ত্র ব্যবহার করছে বলে বক্তব্য দিলে বিএসএফ মহাপরিচালকের এই বক্তব্যের সঙ্গে তাৎক্ষণিকভাবে দ্বিমত পোষণ করেন বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বিজ্ঞাপন
banner

রোহিঙ্গাদের বাংলাদেশে অবৈধভাবে পাঠানোর বিষয়টিও রীতিমত অস্বীকার করেন বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী।

চার দিনব্যাপী ৫৬ তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উভয় মহাপরিচালক। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিজিবি সদর দপ্তরের যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ২৫ আগস্ট শুরু হওয়া সীমান্ত সম্মেলন যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক বলেছেন, আত্মরক্ষার্থে সীমান্তে মারণাস্ত্র ব্যবহার করে বিএসএফ। তাৎক্ষণিক দ্বিমত পোষণ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, শিশুরাসহ নিরীহ মানুষজন কিভাবে ভারতের বিএসএফের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

রোহিঙ্গাদের বাংলাদেশে একটি মেকানিজমের আওতায় পাঠানো হচ্ছে বলে দাবি করেন বিএসএফ পরিচালক। এর মাধ্যমে রোহিঙ্গাদের বাংলাদেশের পাঠানোকে রীতিমত জায়েজ করলেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএসএফ মহাপরিচালক প্রশ্নের জবাবে পুশইন শব্দটি একবারের জন্যও উচ্চারণ করেননি। বরং তিনি বলেছেন বসবাসরত বাংলাদেশীদের নিয়মতান্ত্রিক পন্থায় লোকাল এজেন্সিগুলোর হাতে তুলে দেওয়া হয়। তারাই আইনগত প্রক্রিয়া অবলম্বন করে বাংলাদেশে পাঠায়। অথচ বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকে ২০০০ মানুষকে বাংলাদেশের অবৈধভাবে প্রসন করেছে ভারত।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, সড়ক বিভাগ, ভূমি জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও প্রতিনিধিত্ব করেন।

অপরদিকে, বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী এর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করেন। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারাও অন্তর্ভূক্ত ছিলেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222