থালাপতি বিজয়ের নামে মামলা

by Fatih Work

জনপ্রিয় তামিল অভিনেতা ও তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয়সহ তার কয়েকজন বাউন্সারের বিরুদ্ধে মামলা হয়েছে।  পেরামবালুর থানায় এ মামলা দায়ের করেছেন শরৎ কুমার নামে এক ব্যক্তি।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ডেকান হেরাল্ড জানায়, ওই কর্মীর দায়ের করা অভিযোগের ভিত্তিতেই মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়, বিশাল সমাবেশ চলাকালে বিজয়ের বাউন্সাররা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

বিজ্ঞাপন
banner

গত ২১ আগস্ট মাদুরাই জেলার পারাপাথিতে তামিলাগা ভেটরি কাজাগমের জনসভায় যোগ দিয়েছিলেন সুপারস্টার বিজয়। তাকে দেখতে ভিড় জমিয়েছিলেন লাখ লাখ মানুষ।

উৎসাহী কয়েকজন র‌্যাম্পে উঠে পড়েন। তাদের ধাক্কা দিয়ে র‌্যাম্প থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিজয়ের দেহরক্ষীদের বিরুদ্ধে।  এ ঘটনার পর পেরামবালুর জেলার পুলিশ সুপারের দপ্তরে অভিযোগ দায়ের করেন শরৎকুমার। তার অভিযোগ, বিজয়ের নিরাপত্তাকর্মীরা তাকে জনসভার সময় মঞ্চ থেকে ধাক্কা মেরে ফেলে দেয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ১৮৯(২), ২৯৬(বি) এবং ১১৫(আই) ধারায় মামলা দায়ের হয়েছে। বিজয় ছাড়া আরো ১০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর জনসভার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা চলছে। প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতা বিনোজ পি সেলভাম বলেন, ‘সমাবেশে মানুষের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা দেখেই বোঝা যায় বিজয় কেমন নেতা।

এটা তার স্বভাবেরই প্রতিফলন; যারা তাকে দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন, তাদের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই।’ তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বিজয় কিংবা তার রাজনৈতিক দল।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222