ভারতের হাসপাতালে ইঁদুরের কামড়ে নবজাতকের মৃত্যু

by amirulislamluqman20@gmail.com

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এক সরকারি হাসপাতালে ভয়াবহ ঘটনা ঘটেছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি থাকা দুই নবজাতকের একজনের ইঁদুরের কামড়ে মৃত্যু হয়েছে। আরেক নবজাতকের অবস্থা আশংকাজনক।

বুধবার (৩ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দুর্বল অবস্থার কারণে দুই নবজাতককে আইসিইউতে রাখা হয়েছিল। এ সময় ইঁদুর এক নবজাতকের হাতে আঙুল ও অন্য শিশুর কাঁধে কামড়ে দেয়।

বিজ্ঞাপন
banner

হাসপাতাল প্রশাসন জানিয়েছে, আক্রান্ত শিশুদের একজন কন্যাশিশু, যার ওজন মাত্র ১.২ কেজি ছিল এবং নিউমোনিয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অপর শিশুর ওজন ছিল ১.৬ কেজি এবং সে ভেন্টিলেটরে ছিল।

ইঁদুরের কামড়ে দুই নবজাতককের একজনের মৃত্যু হয়েছে, অপরজন মৃত্যুর আশংকাজনক অবস্থায় রয়েছে।

ঘটনাটি সামনে আসার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

সূত্র: জিও নিউজ

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222