গাজায় ইসরায়েলি গণহত্যায় বিশ্বের নীরবতা অমানবিক: জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী

by amirulislamluqman20@gmail.com

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আল-সাফাদি গাজায় ইসরায়েলি গণহত্যার ঘটনায় বিশ্বের নীরবতাকে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, যদি একই মাত্রার হত্যাযজ্ঞ অন্য কোথাও ঘটত, তবে সারা বিশ্ব সরব হয়ে উঠত এবং অবশ্যই প্রতিক্রিয়া জানাত।

বুধবার (৩ সেপ্টেম্বর) আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, স্লোভেনিয়ার ব্লেড স্ট্র্যাটেজিক ফোরামে মঙ্গলবার বক্তৃতাকালে আল-সাফাদি প্রশ্ন তোলেন, এই কক্ষে উপস্থিত কারও কি জানা আছে, গতকাল গাজায় ইসরায়েলের হাতে কতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন?

বিজ্ঞাপন
banner

তিনি আরও জানান, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েল গাজায় ৯৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে ছিলেন খাদ্য ও সাহায্যের খোঁজে থাকা সাধারণ মানুষ এবং না খেয়ে মারা যাওয়া ৯ জন।

আল-সাফাদি ক্ষোভ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক ব্যবস্থা এখন নিরপরাধ মানুষের হত্যাকাণ্ড ও তাদের না খেয়ে মরাকে এতটাই স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছে যে ২৪ ঘণ্টায় প্রায় ১৫০ জন নিহত হলেও কোথাও কোনো প্রতিবাদ শোনা যায় না।

তিনি বিশ্বব্যাপী এই নীরবতাকে সমালোচনা করেন, যেটিকে ৫০০ সদস্যের ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স সরাসরি ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে।

এদিকে জাতিসংঘের এক নির্ভরযোগ্য বৈশ্বিক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, গাজার কিছু এলাকা এখন মানবসৃষ্ট দুর্ভিক্ষের শিকার। সূত্র: আল আরাবিয়া

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222