দুর্যোগ মোকাবিলায় বছরে ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন : অর্থ উপদেষ্টা

by Nur Alam Khan

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের বছরে ৩০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। তবে আইএমএফ থেকে এক-দুই বিলিয়ন ডলার আনতেই কষ্ট হয়ে যায়।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর ) ঢাকার আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে ‘নেভিগেটিং ক্লাইমেট ফাইন্যান্স: মিডিয়া রিপোর্টিং প্রশিক্ষণ’ সেশনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

বিজ্ঞাপন
banner

অর্থ উপদেষ্টা বলেন, আমরা বিশ্বের মধ্যে অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানব তৈরি দুর্যোগও বেশি হয়। দুর্যোগ মোকাবিলায় বছরে ৩০ বিলিয়ন ডলার দরকার। সামনে আইএমএফের কাছে ৫ বিলিয়ন ডলারের নেগোসিয়েশন করা হবে।

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের মানুষ এগিয়ে আছে জানিয়ে তিনি বলেন, স্থানীয় লোকেরা নিজেদের প্রচেষ্টায় দুর্যোগ মোকাবিলা করে। এটা ভালো দিক। কেউ যদি অপেক্ষা করে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের লোক গিয়ে সহায়তা করবে; তবে তা হবে না।

অর্থ উপদেষ্টা বলেন, সাংবাদিকদের ভালো ভূমিকা রাখতে হবে। জলবায়ু পরিবর্তন নিয়ে সাংবাদিকদের কাজ করতে হবে। আমাদের সতর্ক করতে হবে। জাপানের ছাত্ররা দুর্যোগ নিয়ে সচেতন। আমাদেরও সচেতন হতে হবে। দুর্যোগ নিয়ে শিশুদের ছোটবেলা থেকে সচেতন করতে হবে।

প্রশিক্ষণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222