রাজ্যের মর্যাদার দাবিতে লাদাখে সংঘর্ষ, শাটডাউনের ডাক

by Fatih Work

ভারতের লাদাখে রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অনশন কর্মসূচি ক্রমেই সংঘর্ষে রূপ নিচ্ছে।

ভারতীয় গণমাধ্যম দ্যা হিন্দুর খবরে জানা গেছে, লেহ অ্যাপেক্স বডি (LAB)-এর ১৫ জন অনশনকারীর মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলএবি যুব শাখা শাটডাউনের ডাক দিয়েছে।

বিজ্ঞাপন
banner

এদিকে শত শত বিক্ষোভকারী রাস্তায় নেমে পড়ে পুলিশের গাড়ি ও স্থানীয় বিজেপি কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে। এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র সংঘর্ষ হয়।

এলএবি নেতারা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন ও আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০১৯ সালে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল এবং লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর থেকেই স্থানীয় জনগণ রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবি জানিয়ে আসছে।

সূত্র: দ্যা হিন্দু ও ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222