শক্তিশালী ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, আফগান সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ

by Nur Alam Khan

পাকিস্তান, চীন, ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের চতুর্থ চারদেশীয় বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো আফগানিস্তানকে একটি স্বাধীন, ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পক্ষে পুনরায় সমর্থন জানিয়েছে।

বৈঠকটি জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে রাশিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

শনিবার (২৭ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠক শেষে প্রকাশিত যৌথ ঘোষণায় বলা হয়, আফগানিস্তানকে সন্ত্রাসবাদ, যুদ্ধ ও মাদকমুক্ত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।

ঘোষণায় আরও উল্লেখ করা হয়, আফগানিস্তানের অর্থনীতি পুনর্গঠনে কার্যকর আঞ্চলিক পদক্ষেপের প্রয়োজন রয়েছে। এজন্য আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি আঞ্চলিক সংযোগ সম্প্রসারণের বিষয়ে সম্মতি জানানো হয়।

বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো আফগানিস্তানের জন্য জরুরি মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব আরোপ করেছে।

এছাড়া, আফগান শরণার্থীদের স্বদেশে ফিরে যাওয়ার প্রক্রিয়া সহজতর করার পাশাপাশি আফগান মেয়েদের শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ পাওয়ার অধিকারের ওপরও জোর দেওয়া হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে আফগানিস্তানের স্থিতিশীলতা, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৪ দেশের পক্ষ থেকে যৌথ ঘোষণা গ্রহণ করা হয়েছে।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222