যিনি নামাজের ইমাম, তিনি সমাজেরও ইমাম হবেন: ডা. শফিক

by Fatih Work

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ওলামায়ে কেরাম (আলেমগণ) শুধু মসজিদের মেহরাবে দাঁড়িয়ে নামাজের ইমামতি করলেই চলবে না। আমরা চাই, যিনি নামাজের ইমাম, তিনি সমাজেরও ইমাম হবেন। নামাজের ইমামের ইমামতিতে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ কায়েম করার কারণে মসজিদের ভেতরে যেমন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে; ঠিক এই মোত্তাকি মানুষগুলো যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজেও শান্তি কায়েম হবে, ইনশাল্লাহ।

শনিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে সারা দেশ থেকে আগত আলেম ওলামাদের নিয়ে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশের মানুষ ধর্মভিত্তিক বিভাজন চায় না উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত কুরআন ও সুন্নাহই হচ্ছে মানবজাতির জন্য সর্বশেষ ও পূর্ণাঙ্গ বিধান। সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য এই বিধানকে ধারণ করতে হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222