আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে তরুণ লেখক রহমাতুল্লাহ রিফাত রচিত গল্পগ্রন্থ ‘বিমূর্ত বেদনা’ । ‘বিমূর্ত বেদনা’ বইটি মূলত বাস্তব জীবনের বেদনাময় গল্পের সংকলন। প্রতিটি গল্পে উঠে এসেছে মানুষের গভীর অনুভূতি, হারিয়ে যাওয়া মুহূর্ত এবং জীবনের অপ্রকাশিত যন্ত্রণা। লেখক কোনো গল্পেই কল্পনার আশ্রয় নেননি; বরং বাস্তব জীবনের অভিজ্ঞতাকেই গল্পের উপজীব্য করেছেন।
লেখক বলেন, “আমার গল্পগুলো মানুষের ভেতরের না-বলা অনুভূতিগুলোকে প্রকাশের চেষ্টা। বাস্তব জীবনই আমার সবচেয়ে বড় শিক্ষক।”
সাহিত্যপ্রেমীদের জন্য বইটি হতে পারে অনুপ্রেরণা ও শেখার এক অনন্য উৎস। লেখার ভাষা, গল্পের বুনন ও আবেগের গভীরতা পাঠকের মনে স্থায়ী ছাপ ফেলবে বলে আশা প্রকাশ করেছেন লেখক।

৮০ পৃষ্ঠার এ বইটি প্রকাশ করেছে আবাবিল পাবলিকেশন। আর পরিবেশনার দায়িত্বে রয়েছে দারুল ইলম পাবলিকেশন। বইটির দাম রাখা হয়েছে ১০০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার দারুল ইলম পাবলিকেশন-এর ৯৮ নম্বর স্টলে।
এনআর/
