বিকাশ, নগদ, রকেট এখন একসাথে সব অ্যাপে টাকা লেনদেন সম্ভব

by Fatih Work

দেশে নগদ অর্থের ব্যবহার কমাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস)গুলোর মধ্যে পারস্পরিক লেনদেন চালুর সিদ্ধান্ত হয়েছে। ফলে বিকাশ, নগদ, রকেটসহ সব এমএফএস হিসাবের মধ্যে সরাসরি টাকা পাঠানো যাবে। একইসঙ্গে এই সেবার মাধ্যমে ব্যাংকেও অর্থ প্রেরণ করা সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় সেবাটি আগামী ১ নভেম্বর থেকে চালু হচ্ছে।

বিজ্ঞাপন
banner

নির্ধারিত লেনদেন খরচ

কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে লেনদেন খরচের সর্বোচ্চ সীমাও নির্ধারণ করেছে।

*ব্যাংক থেকে ব্যাংক, এমএফএস বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি)-এ টাকা পাঠালে প্রতি ১,০০০ টাকায় খরচ ১ টাকা ৫০ পয়সা।

*বিকাশ, রকেট, নগদসহ যে কোনো এমএফএস থেকে ব্যাংক, অন্য এমএফএস বা পিএসপি অ্যাকাউন্টে ১,০০০ টাকা পাঠালে খরচ হবে ২ টাকা ৫০ পয়সা।

*পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) থেকে ব্যাংক বা এমএফএস-এ টাকা পাঠালে প্রতি হাজারে খরচ হবে ২ টাকা।

বাংলাদেশ ব্যাংক জানায়, এই পদক্ষেপের ফলে দেশের ডিজিটাল লেনদেন আরও সহজ ও স্বচ্ছ হবে। এতে নগদ অর্থের ব্যবহার কমবে এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও বাড়বে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222