যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ

by hsnalmahmud@gmail.com

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজা উপত্যকায় আবারও আগ্রাসন চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। বুধবার (১৫ অক্টোবর) তারা ট্যাঙ্ক ও সাঁজোয়া যান থেকে একাধিক স্থানে গোলাবর্ষণ করে।

ফিলিস্তিনের সরকারি সংবাদসংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, গাজা শহরের পূর্বাঞ্চল, খান ইউনিসের পূর্বে, বানি সুহাইলা শহর ও শেখ নাসের পাড়ায় বেসামরিক মানুষের বসতিতে ট্যাঙ্ক থেকে কামানের গোলা নিক্ষেপ করা হয়।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যার হিসাব অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৬৭ হাজার ৯১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭০ হাজার ১৩৪ জন।

ওয়াফার তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৪৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ২৯ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সংস্থাটি আরও জানায়, হাজারো মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে উদ্ধারকর্মী ও অ্যাম্বুলেন্স তাদের কাছে পৌঁছাতে পারছে না।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222