গুজরাটের মন্ত্রিসভার সব মন্ত্রীর পদত্যাগ

by Fatih Work

গান্ধীনগর থেকে পাওয়া খবরে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সরকারি বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের সমষ্টিগতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর মুখ্যমন্ত্রী ছাড়া বাকিরা সবাই একযোগে পদত্যাগপত্র জমা দেন এবং মুখ্যমন্ত্রী নিজেও এই পদত্যাগপত্রগুলো অনুমোদন করেছেন বলে জানা গেছে।

হঠাৎ করেই মন্ত্রিসভার সব সদস্যের একযোগে পদত্যাগে গুজরাটের রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সূত্রের দাবি, মন্ত্রীদের এই পদত্যাগ আগে থেকেই পরিকল্পিত ছিল, এবং দলের নির্দেশনা অনুযায়ী প্রত্যেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন
banner

রাজ্যজুড়ে আলোচিত এই পদক্ষেপকে আসন্ন ক্যাবিনেট পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, গুজরাটে মন্ত্রিসভার সম্প্রসারণ প্রক্রিয়া ইতোমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

সবচেয়ে আগে বিজেপির রাজ্য সভাপতি জগদীশ বিষ্বকর্মা পদত্যাগ করেন, এরপর পর্যায়ক্রমে অন্য সব মন্ত্রীরাও পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রীরা তাদের পদত্যাগপত্র রাজ্য সভাপতি বিষ্বকর্মার কাছেই জমা দেন, যিনি দলীয় নির্দেশ অনুযায়ী সবাইকে পদত্যাগ করতে বলেন।

সব মন্ত্রীর সমষ্টিগত পদত্যাগের পর এখন নজর নতুন মন্ত্রিসভার গঠন ও শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে।
দলীয় সূত্র অনুযায়ী, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শুক্রবার (১৭ অক্টোবর) গান্ধীনগরে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সূত্র: ইতিমাদ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222