আফগান মন্ত্রীসভায় রদবদল, সরিয়ে দেওয়া হল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে

by amirulislamluqman20@gmail.com

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির ডেপুটি মন্ত্রী আবদুল্লাহ মুখতারকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, তালেবান সুপ্রিম লিডার মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা আবদুল্লাহ মুখতারের স্থলে মোহাম্মদ ওয়াজিরকে নতুন ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন
banner

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন উপমন্ত্রী দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি নিজে উপস্থিত ছিলেন না, যদিও তার ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন।

অন্যদিকে আফগান সাংবাদিক সামি ইউসুফজাই জানিয়েছেন, হাক্কানির কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেশিরভাগ ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে। তার ঘনিষ্ঠ সহযোগী এবং গুরুত্বপূর্ণ উপমন্ত্রী আবদুল্লাহ মুখতারকেও পদচ্যুত করা হয়েছে।

ইউসুফজাই আরও বলেন, সম্প্রতি খলিল হাক্কানির হত্যাকাণ্ডের পর থেকে সিরাজউদ্দিন হাক্কানির অবস্থান পরিবর্তন হচ্ছে।

সূত্র: জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222