দ্রুত যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

by amirulislamluqman20@gmail.com

পাকিস্তান ও আফগানিস্তান অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আলোচনার সময় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতিতে ঐকমত্যে পৌঁছানো হয়েছে কাতার ও তুরস্কের মধ্যস্থতায়। এছাড়া, আসন্ন দিনগুলোতে পাকিস্তান ও আফগানিস্তান আবার বৈঠকে বসবে এবং পারস্পরিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি স্থায়ী প্রক্রিয়া গঠনের বিষয়ে একমত হয়েছে।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই যুদ্ধবিরতি দক্ষিণ এশিয়া অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠার একটি মজবুত ভিত্তি তৈরি করবে এবং দুই দেশের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনা প্রশমিত করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে কাতারের গোয়েন্দা প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল খলিফার তত্ত্বাবধানে দোহায় আলোচনার প্রথম দফা অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, যাকে নিরাপত্তা কর্মকর্তারা সহযোগিতা করেন। অপরদিকে আফগানিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব।

উল্লেখ্য, শুক্রবার পাকিস্তান ও আফগান তালেবান প্রশাসনের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে সম্মতি হয়েছিল।

সূত্র: আল জাজিরা, টিআরটি গ্লোবাল।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222