বুক খোলা পোশাকে ইরানি সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তার কন্যার বিয়ে, দেশজুড়ে ব্যাপক সমালোচনা

by amirulislamluqman20@gmail.com

ইরানের প্রবীণ নিরাপত্তা উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলি শামখানি তার কন্যার বিবাহের একটি ভিডিও ফাঁস হওয়ার পর দেশজুড়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক বিশ্লেষক, সাবেক সামরিক কর্মকর্তা ও সাধারণ জনগণের মধ্যে সমালোচনা বাড়ছে এবং অনেকে শামখানির পদত্যাগ দাবি করছেন।

ফাঁস হওয়া ভিডিওটি এপ্রিল মাসে রেকর্ড করা বলে জানানো হয়েছে। এতে দেখা যায়, শামখানি কন্যাকে একটি বিয়ের হল বা ইভেন্ট হলে নিয়ে যাচ্ছেন। কনে একটি পশ্চিমা সংস্কৃতির স্লিভলেস ও ডীপ-নেক গাউন পরিহিত এবং শামখানির স্ত্রী নীল রঙের ডীপ-নেক গাউনে উপস্থিত ছিলেন। উভয়ের শরীরের উপরের অংশের স্পর্শকাতর অংশ দেখা যাচ্ছে। ভিডিওতে কয়েকজন নারী হিজাববিহীনও দেখা গেছে।

বিজ্ঞাপন
banner

ভিডিওটি ভাইরাল হওয়ার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শাসক কর্তৃপক্ষের দ্বিচারিতার প্রতি আক্রমণ করে বলেছেন যে, ইরানের রাষ্ট্রীয় পর্যায়ের উঁচু স্তরের নেতারা নিজেদের আরোপিত কঠোর সামাজিক নিয়ম মেনে চলেন না। তারা অন্য নারীদের হিজাব-নেকাব পরতে বাধ্য করেন। কিন্তু নিজেরা সেসব পরিধান করেন না। রাজনৈতিক বিশ্লেষক ও কিছু সাবেক সামরিক কর্মকর্তাও শামখানির বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তাকে সমস্ত দায়িত্ব ও পদ থেকে ইস্তফা দেওয়ার আহ্বান করেছেন।

ইরানি সাংবাদিক আমীর হুসেন মুসাল্লা ভিডিওটি নিয়ে বলেছেন, ‘এই ভিডিও প্রমাণ করে শাসক শ্রেণি নিজেদের তৈরি করা আইন ও বিধিতে বিশ্বাস করে না।’

প্রসঙ্গত, অ্যাডমিরাল শামখানি সুপ্রিম লিডারের ঘনিষ্ঠ সহযোগী এবং দীর্ঘকাল জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২২ সালের মহসা আমিনির মৃত্যুর পর সারা দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভকালে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নেতৃত্বে ছিলেন এবং তখন কঠোর ভাষায় ঘোষণা করেছিলেন যে প্রতিবাদকারীরা ফিরে না এলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ফাঁস হওয়া ভিডিওটি সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা ফের বাড়িয়েছে, বিশেষত যখন ইরান সরকার নারীদের জীবন ও পোশাক-সংক্রান্ত বিষয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছে। পরিস্থিতি কিভাবে এগোয় এবং শামখানি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবেন কিনা, তা নিয়ে আলোচনা চলমান রয়েছে।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222