জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ বলেছেন, জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের আগের রাত এবং সেই দিন সকালেও জামায়াত ইসলাম বলেছিল, তারা অনুষ্ঠানে যাবে কিন্তু স্বাক্ষর করবে না। তারা পিআর ছাড়া স্বাক্ষর করবে না। এই ধরনের কথা বলতে দেখা যেত এরশাদকে।
২০১৪ সালে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সকালে বলতেন নির্বাচনে যাব, বিকেলে বা দুপুরে যাবো না, আবার রাতে বলতেন, নির্বাচনে যাব। জামায়াতের বর্তমান অবস্থানও একই রকম। কথা ও কাজের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। সাম্প্রতিক গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘১০৬ ধারা অনুযায়ী তারা জনগণের অভিপ্রায়ে রাষ্ট্রপ্রধান ও সরকারের কাছ থেকে নির্দেশ চাইছে। আমরা চুপ্পুদের বিরুদ্ধে আন্দোলন করেছি; জুলাই আন্দোলনও চুপ্পুদের বিরুদ্ধে হয়েছিল। সেই আদেশের মাধ্যমে গণভোটে যাওয়া সম্ভব নয় এবং তা আমরা মেনে নিতে পারি না।’
এনসিপির এই নেতা বলেন, বিএনপির পক্ষ থেকে আগের দিন সরকারের ক্ষমতায় থাকার বিষয়ে কিছু নোট বা নির্দেশনা এসেছিল, যা বাস্তবায়ন হয়নি। ফলে এই কার্যক্রমের ওপর ভিত্তি করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। জামায়াতের পদক্ষেপের স্বচ্ছতা এবং রাজনৈতিক দায়বদ্ধতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এআইএল/
