বিএনপি জনগণকে রেখে পালিয়ে যাওয়ার দল নয় : ডা. জাহিদ

by naymurbd1999@gmail.com

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি তাদের কার্যকলাপে প্রমাণ করেছে যে, এটি জনগণের পাশে থাকা দল। বিএনপি জনগণকে রেখে পালিয়ে যাওয়ার দল নয়।

বুধবার (২২ অক্টোবর ) দিনাজপুরের বিরামপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটির সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি মুক্তিযোদ্ধাদের ভেতর থেকে গড়ে ওঠা শহীদ জিয়াউর রহমানের আদর্শের একটি দল এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল। এই দল জনগণের পাশে থাকতে চায়। অতীতে যেমন জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও তেমনি পাশে থাকবে।

এর আগে তিনি উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধাসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222