খাগড়াছড়িতে স্কুলশিক্ষিকা ধর্ষণ, ঘটনাস্থল থেকে লিটন ত্রিপুরা আটক

by amirulislamluqman20@gmail.com

খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র তারেংয়ে চাকমা সম্প্রদায়ের এক স্কুলশিক্ষিকাকে (২৯) অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষক লিটন ত্রিপুরা (২৪) কে আটক করা হয়েছে। ধর্ষিতা স্কুলশিক্ষিকা নিজে বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলুটিলা পর্যটন কেন্দ্রের তারেং এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষক লিটন ত্রিপুরা (২৪) খাগড়াছড়ি সদরের মহালছড়া গোলাবাড়ী এলাকার বাচ্চুরাম ত্রিপুরার ছেলে।

বিজ্ঞাপন
banner

মামলার এজাহার সূত্রে জানা যায়, খাগড়াছড়ি সদরে এক বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছিলেন। সেখান থেকে স্কুলজীবনের বন্ধু মো. আরিফুল ইসলামের মোটরসাইকেলে ঘুরতে বের হন স্কুলশিক্ষিকা। একপর্যায়ে লিটন ত্রিপুরা মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেয়। তারা রাতে সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলুটিলা পর্যটন এলাকায় পৌঁছালে তাদের গতিরোধ করে জোরপূর্বক মো. আরিফুল ইসলামের মোটরসাইকেলের চাবি নিয়ে যায়।

এ সময় বাঙালি ছেলের সাথে ঘুরতে আসায় তাকে হুমকি দেয় এবং তার কাছে রিভলবার আছে দাবি করে চুপচাপ থাকতে বলে। একপর্যায়ে তারেংয়ের পাশের জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তার কাছে দশ হাজার টাকা চাঁদা দাবি করে লিটন ত্রিপুরা। পরে তার বন্ধু মো. আরিফুল ইসলামকে বিষয়টি জানালে সে টাকা নিয়ে আসার কথা বলে কৌশলে সেনাবাহিনীকে খবর দেয়। সেনাবাহিনী ঘটনাস্থল থেকে ধর্ষক লিটন ত্রিপুরাকে আটক করে। পরে তাকে মাটিরাঙ্গা থানায় সোপর্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, ভিকটিম নিজে বাদী হয়ে লিটন ত্রিপুরার বিরুদ্ধে রাতে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে সেনাবাহিনীর সহায়তা ধর্ষককে আটক করা হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222