দাওয়াহ্ আলমী বাংলাদেশ ও কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) নারায়ণগঞ্জ জেলার যৌথ উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং আন্তর্জাতিক দাওয়াহ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি মাসেই।
জানা যায়, আগামী ১৪ নভেম্বর (শুক্রবার) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বেফাক কর্তৃপক্ষ জানিয়েছে, সম্মেলনে অংশগ্রহণকারী আলেম, দাঈ এবং শিক্ষার্থীরা প্রায় সকল প্রোগ্রামের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বে। এই সম্মেলন নারায়ণগঞ্জ জেলার ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন:
- আল্লামা শাইখ ইলিয়াস গুম্মান (পাকিস্তান)
- মাওলানা পীর মুহাম্মদ মাযহার সাঈদ শাহ্ (কাশ্মীর)
- মাওলানা আহমাদ বিন নূর (পাকিস্তান)
- শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস
- মাওলানা আব্দুল বাসিত খান আজাদ
- মাওলানা আব্দুল আউয়াল পীর
- মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ
- মাওলানা মাহফুজুল হক
- মাওলানা মামুনুল হক
- মুফতী সাখাওয়াত হোসাইন রাজী
- মাওলানা আনিসুর রহমান সরকার
- মাওলানা আবু তাহের জিহাদি
সভাপতিত্ব করবেন বেফাক নারায়ণগঞ্জ ও চেয়ারম্যান, ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আব্দুল কাদির,
সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান বাস্তবায়ন রয়েছেন- সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা দ্বীন ইসলাম ও মাওলানা মুফিজুল।
বেফাক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আন্তর্জাতিক দাওয়াহ সম্মেলন কেবল কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মাধ্যমে তাদের অনুপ্রেরণা বৃদ্ধি করবে না, বরং ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও, এটি নারায়ণগঞ্জে ঐক্য এবং দাওয়াহ কার্যক্রমকে নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে।
এনএ/
