সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে: ফয়েজ

by amirulislamluqman20@gmail.com

ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিটিআরসি (BTRC) যৌথভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। কিছু বড় আইএসপি বা গোষ্ঠী ছোট অপারেটরদের নেটওয়ার্কে নিয়মিতভাবে ডিডস আক্রমণ চালাচ্ছে, যার ফলে এসব আইএসপি ঘণ্টার পর ঘণ্টা নেটওয়ার্ক বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনী এই অভিযান পরিচালনা করছে।

শুক্রবার (৭ নভেম্বর) তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি লেখেন, বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ও আঞ্চলিক আইএসপি (ISP) প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা থেকে সরিয়ে দেওয়ার একটি সংগঠিত প্রচেষ্টার ব্যাপার আমাদের নজরে এসেছে। কিছু বড় আইএসপি বা গোষ্ঠী ছোট অপারেটরদের নেটওয়ার্কে নিয়মিতভাবে ডিডস আক্রমণ চালাচ্ছে, যার ফলে এসব আইএসপি ঘণ্টার পর ঘণ্টা নেটওয়ার্ক বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। এ আক্রমণগুলোর লোড কিছু ক্ষেত্রে ৫০০ থেকে ৭০০ গিগা পর্যন্ত হয়, যা ছোট নেটওয়ার্কের পক্ষে সামাল দেওয়া প্রায় অসম্ভব। ফলে ছোট আইএসপি-রা তাদের গ্রাহক হারাচ্ছে, এবং বড় কোম্পানিগুলো অন্যায্যভাবে বাজার দখল করছে।

বিজ্ঞাপন
banner

তিনি আরও লেখেন, এ বিষয়ে আমাদের পদক্ষেপ: মন্ত্রণালয় ও বিটিআরসি (BTRC) যৌথভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এ সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। খুব দ্রুতই এ খাতে দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে বলে আমরা আশাবাদী।

একই সঙ্গে, যে কোনো বড় আইএসপি সিন্ডিকেট বা বাজার নিয়ন্ত্রণের প্রচেষ্টা রোধে মন্ত্রণালয়ের তৎপরতা অব্যাহত থাকবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222