নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে ১২৩ ঘণ্টা ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। কিন্তু এ কর্মসূচি ৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (৯ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এ কথা বলেন।
গত মঙ্গলবার চূড়ান্ত পর্যালোচনা শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেদিন দল নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ে তারেক রহমানের ‘আম জনতার দল’।
এরপর ওইদিন বিকেল থেকে নির্বাচন ভবনের মূল ফটকে অনশনে বসে যান তারেক। সে অনশনের এখনও চলছে।
এআইএল/
