নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই: নুরুল হক

by amirulislamluqman20@gmail.com

প্রধান উপদেষ্টার ভাষণের পর আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর বিজয়নগর গণঅধিকার পরিষদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

নুর বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার উদ্যোগকে স্বাগত জানায় গণঅধিকার পরিষদ। জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, সেটি নিয়ে দলগুলোর মধ্যে রাজনৈতিক বিভাজন এবং ভিন্নমত তৈরি হয়েছিল, জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছিল। প্রধান উপদেষ্টার ভাষণে সেই সংশয়টি অনেকটা কেটেছে। এখন রাজনৈতিক দলগুলোর উচিত সরকারকে সহায়তা করা।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222