লাখো মানুষের ঢলে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন

ধর্মীয় আবেগ, শ্লোগান ও দরুদে মুখর পুরো ময়দান

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান আজ রূপ নিয়েছে তাওহিদি জনতার বিশাল মিলনমেলায়। কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে শুরু হওয়া আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন এখন পূর্ণ উদ্দীপনায় চলছে। সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রবেশপথ, শাহবাগ-টিএসসি-রমনা এলাকা এবং উদ্যানের আশপাশে মানুষের ঢল দেখা গেছে; দুপুরের আগেই মাঠ উপচে পড়েছে লাখো মানুষের সমাগমে।

বিজ্ঞাপন
banner

ময়দানে অবস্থানরত আমাদের রিপোর্টার আইয়ুব আলী, মোঃ নিজামুদ্দীন স্বাধীন ও শাহরিয়ার নাফিস জানিয়েছেন—উদ্যানের চারদিক এখন সম্পূর্ণভাবে পরিণত হয়েছে এক বিশাল ধর্মীয় সমাবেশে। মঞ্চের সামনে ঘন সারি, পেছনে দোয়া-দরুদে লগ্ন মানুষের গোলচত্বর, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে বিভিন্ন মাদরাসার আলেম ও ছাত্রদের শ্লোগানধ্বনি—‘খতমে নবুওয়ত জিন্দাবাদ’, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ ইত্যাদি।

মাঠে তীব্র ধর্মীয় আবহ

সম্মেলনস্থলে বাতাস যেন কেঁপে উঠছে গুনজনে—কেউ দোয়া পড়ছেন, কেউ তিলাওয়াত, কেউবা হাতে কালেমা লেখা পতাকা নেড়ে উৎসাহ দিচ্ছেন অন্যদের। মঞ্চের দুই পাশে সারিবদ্ধ স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে।

রিপোর্টাররা জানান—“এ মুহূর্তে মানুষের ঢল থামছে না। শাহবাগ ও মৎস্যভবন এলাকার রাস্তা ধরে বিশাল মিছিলের সারি এখনো সম্মেলনস্থলের দিকে আসছে।”

পীর সাহেব মধুপুরের বক্তব্য

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক এবং খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন। এ প্রসঙ্গে পীর সাহেব মধুপুর বলেন—‘খতমে নবুওতের আকিদা রক্ষাই আমাদের ঈমানি দায়িত্ব। বিশ্বের বহু দেশ যেমন কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করেছে—আমরাও সেই দাবি করছি।’

ময়দানে ধাকছেন আন্তর্জাতিক ও জাতীয় অতিথি

মহাসম্মেলনে দেশি-বিদেশে কয়েক ডজন শীর্ষ আলেম অংশ নেবেন। এই তালিকায় রয়েছেন-

জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের (ভারত) সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরী টাউন মাদরাসার নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিন্নুরী এবং জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ইলিয়াছ গুম্মান, মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।

থাকবেন দেশের শীর্ষ আলেমরাও

দেশের শীর্ষ আলেমদের মধ্যে সম্মেলনে অংশ নেবেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক প্রমুখ।

এছাড়া শাইখুল হাদিস মাও. নূরুল ইসলাম (আদীব সাহেব), মাওলানা সাজিদুর রহমান, শাইখুল হাদিস মাও. শেখ আহমাদ, মাওলানা মোশতাক আহমাদ, মুফতি মাহফুজুল হক, মাওলানা রশিদ আহমাদ, মাওলানা মামুনুল হক, মুফতি জাফর আহমদ (পীর সাহেব ঢালকানগর), মাওলানা খলীল আহমদ (পীর সাহের নোয়াবাদ বাপকাটি), মাওলানা হেলাল উদ্দীন, মাওলানা খালেদ সাইফুল্লাহ সা’দী, মাওলানা আব্দুল হক হক্কানী, মাওলানা উবাইদুর রহমান মাহবুব (বরিশাল), মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, শাইখুল হাদিস মাও. আব্দুল কুদ্দুস, মাওলানা শায়খ জিয়াউদ্দীন, মুফতি জসিমুদ্দীন, মাওলানা আব্দুল আওয়াল, মুফতি রুহুল আমীন, মুফতি আরশাদ রাহমানী, মাওলানা মুহিউদ্দীন রব্বানী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মুফতি সৈয়দ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), মাওলানা নূরুল হক, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা রশিদুর রহমান ফারুক।

মাওলানা সালাহ উদ্দীন, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মুফতি দেলোওয়ার হোসাইন, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা শাহ আব্দুল মতিন (পীর সাহেব ঢালকানগর), ড. মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী, মাওলানা নূরুল ইসলাম খাঁন, মাওলানা আনওয়ারুল কারিম, মাওলানা আনাস, মাওলানা আশেক এলাহী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মাসউদুল কারিম। মাওলানা কেফায়াতুল্লাহ আযহারী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা সাব্বির আহমদ রশিদ, মাওলানা আলী আকবর কাসেমী, মাওলানা আহমাদুল্লাহ খান, মুফতি শফিক সাদী, মুফতি জাকির হোসাইন, মাওলানা মুফতী সাঈদ নূর, মাওলানা আকরাম আলী, মাওলানা লেহাজ উদ্দীন, মাওলানা শুআইব ইবরাহীম, মাওলানা উবাইদুল্লাহ কাসেমী, মাওলানা আব্দুল আজিজ, মুফতী মুহাম্মদ ইমাদুদ্দীন, মাওলানা ইউনুস, মাওলানা মোবারকুল্লাহ, মাওলানা আব্দুল হক মোমেনশাহী, মাওলানা আব্দুল কাদের, মাওলানা ইসমাঈল নুরপুরী, মাওলানা হাসান জামিল, মাওলানা শওকত হোসাইন সরকার, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, মুফতি নুর হোসাইন নুরানী, মাওলানা নুরুল হক, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মাওলানা আবুল কাশেম আশরাফী।

বিশাল আয়োজনে তিন সংগঠনের সমন্বয়

খতমে নবুওয়ত বিষয়ক তিনটি সংগঠন যৌথভাবে আয়োজনটি পরিচালনা করছে। নিরাপত্তা, চিকিৎসা সহায়তা, স্বেচ্ছাসেবক কার্যক্রম এবং আগত মেহমানদের অভ্যর্থনার জন্য আলাদা আলাদা দল কাজ করছে। দুপুর গড়াতে ময়দানে মানুষের সংখ্যা আরও বাড়বে—রিপোর্টারদের ভাষায়—‘সোহরাওয়ার্দীর প্রতিটি ইঞ্চি এখনিই যেন মানুষে পরিপূর্ণ।”

ঢাকার আকাশে আজ ধর্মীয় উত্তাল পরিবেশ

রিপোর্টারর জানান, ‘উদ্যানের ওপরে ড্রোন ক্যামেরা ঘুরছে, ময়দানের কেন্দ্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে—ঢাকার আকাশের দিকে উঠে যাচ্ছে লক্ষ মানুষের হাত, একসুরে দোয়া ও স্লোগান। মঞ্চের শব্দবর্ধক থেকে ভেসে আসছে বয়ান—তার সঙ্গে মিলেমিশে, পুরো রাজধানীতে যেন ছড়িয়ে পড়েছে খতমে নবুওয়তের আবেগ।

আজকের এই সমাবেশ বাংলাদেশের সাম্প্রতিক ধর্মীয় প্রেক্ষাপটে একটি বৃহৎ ঘটনায় পরিণত হয়েছে—এমনটাই জানাচ্ছেন ময়দানে উপস্থিত রিপোর্টাররা। বিকেলের দিকে আরও বড় পরিসরের পর্ব শুরু হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222