কাদিয়ানীরা ৭২ ফেরকারও নয়, ইসলামের গণ্ডির বাহিরে : বায়তুল মোকাররম খতিব

by hsnalmahmud@gmail.com

আব্দুল্লাহ কাসিম আজওয়াদ >>

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক দবলেছেন, কাদিয়ানী সম্প্রদায় ইসলামের গণ্ডির ভেতর ৭২ ফেরকারও নয়, বরং তারা ইসলামের গণ্ডির বাহিরে। তাদের এ পরিচয়েই চলতে হবে। রাষ্ট্রকে সে ঘোষণাই দিতে হবে।

বিজ্ঞাপন
banner

আজ শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

খতিব বলেন,  সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঈমানী বিষয়কে কেন্দ্র করে আজ সবাই একত্রিত হয়েছেন। কিছু মানুষ এই বিষয়েও অস্পষ্টতা সৃষ্টি করার চেষ্টা করছে, কেউ কেউ নিজেই ধোঁকার মধ্যে পড়ে অন্যদের ধোঁকা দিচ্ছে।

তিনি বলেন, এটিকে কিছু লোক ‘মাজহাবের ইখতেলাফ’ হিসেবে উপস্থাপন করতে চায়— যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। “কাদিয়ানী তো মাজহাবের ভিন্নতা নয়; তারা ইসলামের গণ্ডির বাইরের একটি দল। অতএব এটাকে মাজহাব বা ফিরকার ইখতেলাফ বলা যাবে না। বিষয়টিতে স্পষ্ট থাকতে হবে।”

তিনি বলেন, দেশে অনেক অমুসলিম আছে এবং তারা তাদের পরিচয় নিয়ে বাস করছে, কিন্তু কাদিয়ানীরা এ দেশে থাকলেও মুসলিম পরিচয়ে থাকতে পারবে না। “প্রশাসন এ কথা বোঝে না— এমন নয়। তাদের করণীয় হলো ইসলামের পরিচয় রক্ষা করা এবং এ বিষয়ে নিজেদের ঈমানি অবস্থান সুস্পষ্ট করা।”

মুফতি মালেক আরও বলেন, “সাংবাদিকদের দায়িত্ব হলো কোনো ধোঁকার আশ্রয় না নেওয়া এবং ইসলামের সঠিক অবস্থান জনগণের সামনে তুলে ধরা।” পাশাপাশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঈমানি দায়িত্ব হিসেবে কাদিয়ানীদের পণ্য ও ব্যবসা বয়কট করা উচিত।”

তিনি আরও উল্লেখ করেন, আলেম-ওলামাদের এ বিষয়ে বসিরাতের (আলোচনা-সমালোচনা) মাধ্যমে, গবেষণাভিত্তিকভাবে স্পষ্ট বক্তব্য জাতির সামনে উপস্থাপন করতে হবে।

মহাসম্মেলনে তার বক্তব্য উপস্থিত জনতা ও আলেমদের মাঝে বিশেষ সাড়া তোলে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222