মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে করা মামলার রায়ের দিন আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ জোটের ৮টি দল মাঠে থাকবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রোববার (১৬ নভেম্বর) ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারও ফ্যাসিবাদের পক্ষে নাশকতার কোনো সুযোগ জাতি দেবে না। তারা (আওয়ামী লীগ) এটার সুযোগ পাবে না। আমরা আটদল মাঠে থাকব।
এআইএল/
