জুলাই শহীদদের পরিচয় শনাক্তে বিশেষজ্ঞ বিদেশি ফরেনসিক দল আসছে

by amirulislamluqman20@gmail.com

রাজধানীর রায়েরবাজারে গণকবরে শায়িত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্ত করতে আসছেন আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম। আগামী ৫ ডিসেম্বর তারা দেশে আসবে এবং ৭ ডিসেম্বর থেকে কাজ শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

রবিবার (১৬ নভেম্বর) রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান জিয়ারতের পর সাংবাদিকদের এসব তথ্য দেন তিনি।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের গণকবরের ফরেনসিকের মাধ্যমে শনাক্তকরণ শুরু হবে আগামী ৭ ডিসেম্বর থেকে। দেশীয় ও আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে রায়েরবাজারে অস্থায়ী মর্গ ও ক্যাম্প স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222