আমাদের জন্য ভূমিকম্প অনেক বড় সতর্কবার্তা রেখে গেল: শায়খ আহমাদুল্লাহ

by Fatih Work

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়।

বিজ্ঞাপন
banner

এ ঘটনাকে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় সতর্কবার্তা বলে অভিহিত করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।

নিজের ভেরিফাইয়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, এভাবেই এক মহাকম্পন মহাপ্রলয়ে রূপ নেবে একদিন। সেদিন সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার (সুরা হাজ্জ, আয়াত: ১)

তিনি বলেন, ভূমিকম্পের মাত্রা আরেকটু বেশি হলেই হয়তো আমাদের অনেকের জীবনের শেষ দিন হতো আজ। আজকে ভূমিকম্প অনেক বড় সতর্কবার্তা রেখে গেল আমাদের জন্য।

সবাইকে আল্লাহর দিকে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, বিলম্ব না করে আল্লাহর দিকে সমর্পিত হই। তাওবা করি, প্রস্তুত হই।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222