ধর্মবিদ্বেষমূলক বক্তব্য রোধে সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে: জমিয়ত

by hsnalmahmud@gmail.com

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় বাউল শিল্পী আবুল সরকারের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে সে আল্লাহ তাআলার প্রতি প্রকাশ্য কটুক্তি ও চরম অবমাননাকর বক্তব্য প্রদান করেছে। তার এহেন বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মক আঘাত হেনেছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

আজ বুধবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন
banner

নেতৃদ্বয় বলেন, আল্লাহ তাআলার প্রতি এ ধরনের কটুক্তি কোনোভাবেই বাকস্বাধীনতার আওতায় পড়ে না, বরং এটি দেশের সংবিধান, ইসলাম ধর্ম ও মুসলিম জাতির মৌলিক বিশ্বাসের ওপর সরাসরি হামলা।

তারা আরো বলেন,জমিয়ত মনে করে, এ ধরনের অপপ্রচার ও ধর্মবিদ্বেষমূলক বক্তব্য রোধে সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে, না হলে দেশে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সকল ইসলামপ্রিয় নাগরিককে ধৈর্য ও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে— যেন ইসলাম ও মুসলমানদের ধর্মীয় মর্যাদা সর্বদা সংরক্ষিত থাকে।

তারা তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ধারায় মামলা গ্রহণ করতে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222