কুমিল্লা প্রতিনিধি :: খেলাফত মজলিস কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও কুমিল্লা জেলার সাবেক সভাপতি মাওলানা শরাফত আলী অসুস্থ। তিনি কুমিল্লা নগরীর ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে তাকে দেখতে যায় দলের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হক আমিনী, কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, মহানগরীর সেক্রেটারি মাওলানা ইলিয়াস বিন হাশেম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম শরাফতী, মাওলানা শাহাদাত হোসাইন শাহিন ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফেজ আবুল কাশেম প্রমুখ।
তারা মাওলান শরাফত আলীর শয্যাপাশে অবস্থান করে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং সুস্থতার জন্য দোয়া করেন।
