একটি গোষ্ঠী স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চায় : রিজভী

by hsnalmahmud@gmail.com

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চাচ্ছে। কিন্তু কোনো চক্রান্তই সফল হবে না।

মুক্তিযুদ্ধ এ দেশের মানুষের রক্তের ইতিহাস। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো চক্রান্তের মাধ্যমে মুছে ফেলা যাবে না। কেউ যদি কৌশলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, জাতি তা প্রতিহত করবে। গতকাল রবিবার সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

রিজভী বলেন, সরকারের মন্ত্রীদের সদাসতর্ক থাকতে হবে। নানা দিক থেকে নানান ঘটনা ঘটতে পারে। এসব মোকাবিলার প্রস্তুতি আপনাদের থাকতে হবে। প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করতে হবে মন্ত্রীদের। হাম মোকাবিলায় আগে থেকেই সতর্ক অবস্থা নিলে এমনটা হতো না। আগে থেকেই এটা মোকাবিলার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে হতো। তাই হামে যেন আর কোনো মৃত্যু না ঘটে সেই ব্যবস্থা আপনাদের নিতে হবে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্ট বলেন, জ্বালানিসংকট বিএনপি তৈরি করেনি। এটা একটি আন্তর্জাতিক সংকট। কিন্তু সেটাও ধীরে ধীরে কাটিয়ে উঠছি আমরা। রিনিউবল এনার্জি নিয়ে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি অবশ্যই করবেন। পাকিস্তান রুফটপ সোলার প্যানেল বসিয়ে জ্বালানির যে চাহিদা মেটাচ্ছে, সরকারের কাছে অনুরোধ করব, রুফটপ সোলার প্যানেলের ট্যাক্স শূন্যের কাছাকাছি নিয়ে আসুন। এর যন্ত্রাংশ আমদানিতে যে ধরনের ট্যাক্স দিতে হয়, সেটাও কমিয়ে দিন। সৌর বিদ্যুৎ উৎপাদনে সোলারের ওপর থেকে ট্যাক্স কমানোরও অনুরোধ করেন তিনি।

এ সময় মুক্তিযোদ্ধাবিষয়ক প্রতিমন্ত্রী ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222