দেশের শিক্ষাঙ্গনে বিরাজমান বর্তমান অস্থিরতা ও চলমান সংকট নিরসনে ছাত্র জমিয়ত বাংলাদেশ এক জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে।
আগামীকাল ২৬ এপ্রিল (রবিবার) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিক্ষাঙ্গনে চলমান সংকট সমাধানে ছাত্র জমিয়তের জরুরি সংবাদ সম্মেলন” শীর্ষক এই আয়োজনে বর্তমান শিক্ষা পরিস্থিতির প্রেক্ষাপটে সংগঠনের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাবনা ও দাবি তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল গণমাধ্যমের সংবাদকর্মীদের যথাসময়ে উপস্থিত থেকে সংবাদ কাভারেজ প্রদানের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
টিএইচএ/
