দুবাই এয়ারশোতে ভারতীয় যুদ্ধবিমান ‘তেজস’ বিধ্বস্ত হওয়ার পর আর্মেনিয়া দেশটি থেকে তেজস ফাইটার জেট কিনতে যাওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আর্মেনিয়া ও ভারতের মধ্যে ১.২ বিলিয়ন ডলারের সমমূল্যের ১২টি তেজস যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা চলছিল। এই চুক্তি সম্পন্ন হলে তেজসের এটিই হতো প্রথম বড় রপ্তানি চুক্তি।
রিপোর্টগুলোতে বলা হয়েছে, আর্মেনিয়ার সিদ্ধান্তের কারণে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। কারণ তেজস বিমানে ব্যবহৃত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিস্টেম ও রাডার প্রযুক্তি ইসরায়েলে তৈরি করা হয়।
উল্লেখ্য, ২১ নভেম্বর দুবাই এয়ারশো চলাকালে ভারতীয় তেজস যুদ্ধবিমানটি দুর্ঘটনায় পড়ে বিধ্বস্ত হয় এবং এতে পাইলটের মৃত্যু ঘটে।
ঘটনার পর নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আর্মেনিয়া ক্রয় প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: এক্সপ্রেস নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
